সম্মানির টাকা ত্রাণের জন্য সরকারকে দিলেন পূজারি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ মে ২০২০, ১৪:১০আপডেট : ২১ মে ২০২০, ১৪:১৮

সম্মানির টাকা ত্রাণের জন্য সরকারকে দিলেন পূজারি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশাণের পূজারি আশীষ মহারাজ সরকারি কোষাগারে নিজের সম্মানির টাকা জমা দিয়েছেন। বুধবার (২০ মে) দুপুরে তিনি আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনার হাতে নিজের চার মাসের সম্মানির ১০ হাজার টাকা তুলে দেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য তিনি এই টাকা জমিয়েছিলেন।

আশীষ মহারাজ জানান, সেবাশ্রম কমিটি প্রতিমাসে তাকে আড়াই হাজার টাকা করে সম্মানি দেয়। গত ডিসেম্বর থেকে এর পুরোটাই তিনি জমাতে শুরু করেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য। কিন্তু করোনা পরিস্থিতিতে জন্মশতবার্ষিকী উদযাপন সম্ভব হচ্ছে না বিধায় তিনি সিদ্ধান্ত বদল করে মানবিক কাজে লাগানোর চিন্তা করেন। ইউএনওকে বিষয়টি অবগত করে টাকা দেওয়ার জন্য তার কার্যালয়ে যান।

ইউএনও তাহমিনা আক্তার রেইনা বলেন, ‘লকডাউন পরিস্থিতিতে আটকে পড়ায় ভারতের এক পরিবারের তিন জন অবস্থান করছেন ওই আশ্রমে। তাদের খাওয়া-দাওয়া বিষয়ে সরকারিভাবে সাহায্যের কথা বললেও পূজারি আশীষ সেটা নেননি। যতদূর জানি পূজারিদেরই চলতে কষ্ট হচ্ছে, এই পরিস্থিতিতে এমন উদ্যোগ আশা জাগানিয়া। ওই টাকা পূজারির সঙ্গে পরামর্শ করেই মানবিকখাতে ব্যয় করা হবে।’ 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম