দুই পরিবারের ১৪ সদস্যসহ ফেনীতে করোনা শনাক্তের নতুন রেকর্ড

ফেনী প্রতিনিধি
২৯ মে ২০২০, ১৯:৫৫আপডেট : ২৯ মে ২০২০, ১৯:৫৫

ফেনী ফেনীতে নতুন করে দুই পরিবারের ১৪ জনসহ ৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটাই এখন পর্যন্ত এ জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্ত। শুক্রবার (২৯ মে) দুপুরে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে আসা নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে। জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।

স্বাস্থ্য বিভাগ জানায়, সদর উপজেলার ১৪ জন, দাগনভুঞার ১৮ জন, সোনাগাজীর ৯ জন, পরশুরাম ও ছাগলনাইয়ার একজন করে ব্যক্তির নমুনা পজিটিভ এসেছে।

সদর উপজেলায় শনাক্ত ১৪ জনের মধ্যে একজন এলজিইডি ও একজন ব্যাংক কর্মচারী রয়েছেন। অন্যদের মধ্যে শহরের মাস্টার পাড়ায় একজন, ডাক্তার পাড়ায় একজন, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের একজন, হাজারী রোডের একজন, ধর্মপুর ইউনিয়নের একজন ও শর্শদী ইউনিয়নে একজন রয়েছেন। এছাড়া দাগনভুঞার আক্রান্ত ১৮ ব্যক্তির মধ্যে একই পরিবারের ৯ জন রয়েছেন। তাদের বাড়ি রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুরে। এছাড়া দাগনভুইয়া সদর ইউনিয়নের জগৎপুরে তিন জন, পূর্বচন্দ্রপুরে তিন জন, সিন্দুরপুরে দুই জন এবং আরেকজন রাজাপুর এলাকার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, বৃহস্পতিবার পর্যন্ত এক হাজার ৩৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে যে নমুনাগুলো পরীক্ষা করা হয়েছে সেখানে ১৩৩ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। অসুস্থ হয়েছেন ৫৩ জন। 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী