কুমিল্লায় করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৭৬

কুমিল্লা প্রতিনিধি
০৩ জুন ২০২০, ০৭:৩৭আপডেট : ০৩ জুন ২০২০, ০৭:৩৭

করোনাভাইরাস কুমিল্লার চান্দিনা ও চৌদ্দগ্রামে আরও দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ৩০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। এ ছাড়া মঙ্গলবার এ জেলায় নতুন করে ৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভা কাউন্সিলর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিক্যাল অফিসার ও অ্যাম্বুলেন্স চালক রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৯৬ জন। কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার কুমিল্লা নগরীতে ১৪ জন, চৌদ্দগ্রামে ১৬ জন, দেবিদ্বারে ১৪ জন, লাকসামে সাত জন, বরুড়ায় চার জন, আদর্শ সদরে একজন, বুড়িচংয়ে ৯ জন, মুরাদ নগরে দুই জন এবং ব্রাক্ষণপাড়ায় ৯ জন আক্রান্ত হয়েছেন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লায় এ পর্যন্ত মোট ১০ হাজার ১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার পর্যন্ত আট হাজার ৯৮৫ জনের রিপোর্ট আসে। মঙ্গলবার দেবিদ্বারে ১১ জন, মুরাদনগরে একজন ও বুড়িচংয়ে তিন জনসহ ১৫ জন সুস্থ হয়েছেন। জেলায় মোট সুস্থ হয়েছেন ১৫৭ জন। একই দিন চান্দিনা ও চৌদ্দগ্রামে দুই জনসহ জেলায় মোট মারা গেছেন ৩০ জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংস্কৃতিক আধিপত্যবাদ সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব: জামায়াত আমির
সাংস্কৃতিক আধিপত্যবাদ সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব: জামায়াত আমির
সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশীদারত্ব কেমন হলো, জবাবদিহি কতটা হবে
সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশীদারত্ব কেমন হলো, জবাবদিহি কতটা হবে
অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
ধারাবাহিক উপন্যাস।। পর্ব—৬অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
নদীতে নেমে একসঙ্গে ৪ জন নিখোঁজ, ১ ঘণ্টা অভিযান চালিয়ে চলে গেছে ফায়ার সার্ভিস
নদীতে নেমে একসঙ্গে ৪ জন নিখোঁজ, ১ ঘণ্টা অভিযান চালিয়ে চলে গেছে ফায়ার সার্ভিস
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা