করোনায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০৩ জুন ২০২০, ১১:০৬আপডেট : ০৩ জুন ২০২০, ১১:২৭

  মিজানুর রহমান
করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক একেএম মিজানুর রহমান মারা গেছেন। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় নগরীর ফোরটিস হাসপাতালে তিনি মারা যান।
বুধবার (৩ জুন) কুমিল্লা জেলা সিভিল কার্যালয় এ তথ্য জানিয়েছে। 

কুমিল্লা জেলা প্রশাসন ও সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার রাত ১০টায় তার দাফন করেন মানবিক সংগঠন বিবেকের সদস্যরা।

মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়ে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। আইসিইউ’র ব্যবস্থা না থাকায় সেখান থেকে তাকে ফোরটিস হাসপাতালে পাঠানো হয়। তবে আইসিইউতে নেওয়ার আগেই তিনি মারা যান বলে জানান ফোরটিসের সুপারিন্টেনডেন্ট ডা. রাসেল আহমেদ চৌধুরী। 
মিজানুর রহমান ছাত্রদলের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক প্রচার সম্পাদক ছিলেন এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ছিলেন।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের