চট্টগ্রামে করোনায় চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ জুন ২০২০, ১৯:৫০আপডেট : ০৩ জুন ২০২০, ২০:০৩

চট্টগ্রামে করোনায় চিকিৎসকের মৃত্যু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে এএসএম আহসানুল করিম নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত চিকিৎসক লিউকোমিয়া রোগেও আক্রান্ত ছিলেন। তিনি চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগে সহযোগী অধ্যাপক পদে কর্মরত ছিলেন।

ডা. অনিরুদ্ধ ঘোষ জানান, গত এক মাস ধরে তিনি অসুস্থ ছিলেন। এর মাঝে গত সপ্তাহে জ্বর বেড়ে গেলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ২৯ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে ৩০ মে তিনি কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত হন।

তিনি আরও জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর বেশ কিছু টেস্ট করানোর পর দেখা যায়, তার দেহে রক্তে অস্বাভাবিক সেল এর উপস্থিতি আছে। এটা একধরনের লিউকোমিয়া। তাকে প্রচুর রক্ত দেওয়া হয়েছে। এরপরও বাঁচানো সম্ভব হয়নি।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম