করোনায় চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ জুন ২০২০, ১৬:২৫আপডেট : ০৪ জুন ২০২০, ১৬:৩০

করোনায় চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু করোনাভাইরাসে (কোভিড-১৯) চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ডা. মুহিদ হাসানের মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ছিলেন। এরআগে গতকাল করোনায় চট্টগ্রামের আরেক চিকিৎসকের মৃত্যু হয়।

চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকে ডা. মুহিদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।’

এর আগে গতকাল বুধবার এহসানুল করিম নামে আরেকজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা যান। ডা. এহসানুল করিম নগরীর মেরিন সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

এদিকে, চিকিৎসকসহ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত করোনায় চট্টগ্রামে তিন জনের মৃত্যু হয়েছে। অপর দুই নারী সকালে নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। হাসপাতালটির মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী