কুমিল্লায় করোনায় নতুন তিন জনসহ ৩৮ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০৪ জুন ২০২০, ১৭:৩৭আপডেট : ০৪ জুন ২০২০, ১৭:৪১

ছবি: প্রতিনিধি কুমিল্লা নগরীর চকবাজার ও কচুয়াসহ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় মোট ৩৮ জনের করোনায় মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে আরও ১০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ২৬৮ জন। তার মধ্যে নতুন ২৫ জনসহ এই পর্যন্ত মোট ১৮৪ জন সুস্থ হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানানো। কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, সিটি করপোরেশন এলাকার চকবাজার ও কচুয়ায় দুই জন এবং কুমিল্লার মুরাদনগরে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মারা গিয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ১০৫ জন। তাদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৭, চৌদ্দগ্রামে ১১, মুরাদনগরে ১৩, চান্দিনায় ১৩, লাকসামে সাত, তিতাসে ছয়, হোমনায় পাঁচ, দাউদকান্দিতে চার, আদর্শ সদরে সাত, বুড়িচংয়ে ১৩, বরুড়ায় তিন, নাঙ্গলকোট ও মেঘনায় দুই জন করে এবং দেবিদ্বার ও মনোহরগঞ্জে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদিকে, জেলায়া নতুন করে ২৫ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। তাদের মধ্যে দেবিদ্বারে ১৭ জন, দাউদকান্দিতে চার জন, তিতাসে তিন জন এবং চান্দিনায় একজন সুস্থ হয়েছেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের