নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলা পুনরায় লকডাউন ঘোষণা

নোয়াখালী প্রতিনিধি
০৭ জুন ২০২০, ২২:৩৭আপডেট : ০৭ জুন ২০২০, ২২:৪০

নোয়াখালী করোনার প্রাদুর্ভাব ঠেকাতে নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় আগামী মঙ্গলবার (৯ জুন) ভোর ছয়টা থেকে ২৩ জুন পর্যন্ত পুনরায় লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তন্ময় দাস এর সভাপতিত্বে রবিবার ( ৭ জুন) বিকাল ৫টায় জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় নোয়াখালী সদর ও বেগমগঞ্জে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আগমন ও বহির্গমনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হয় । একইসঙ্গে এক উপজেলা থেকে অন্য উপজেলায় জনসাধারণের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। কেউ আদেশ অমান্য করলে শাস্তির বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। লকডাউন মেনে চলার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করবে।
সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ ও সোনাইমুড়ি আংশিক) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান, জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সরদার, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম, সেনাবাহিনীর কর্মকর্তা, র‌্যাব কর্মকর্তা, চৌমুহনী এবং মাইজদীর ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।
প্রসঙ্গত, জেলার নয়টি উপজেলায় আজ পর্যন্ত মোট ১০০১ জন করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া মারা গেছেন ২৮ জন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী