চট্টগ্রামে ইউএনও, সহকারী কমিশনারসহ ১১১ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ জুন ২০২০, ১০:২৪আপডেট : ১০ জুন ২০২০, ১০:২৪

করোনাভাইরাস চট্টগ্রামের  বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম আছিয়া খাতুন, স্ত্রীসহ বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসানসহ নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে করোনায় আক্রান্ত হন পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার এহসান মুরাদ।

মঙ্গলবার (৯ জুন) রাতে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি ল্যাবের প্রকাশিত ফলাফলে তাদের শরীরে করোনা শনাক্ত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন বলেন, আশরাফুল হাসান ও তার স্ত্রীর জ্বর হওয়ার ৪ জুন নমুনা দিয়ে ৯ জুন রিপোর্টে পেয়েছেন। আপাতত তাদের শরীরে কোনও লক্ষণ নেই। দু’জন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। 

বোয়ালখালীর ইউএনও ৬ জুন পরীক্ষার জন্য নমুনা দেন। ৯ জুন রাতে তার রিপোর্ট পজিটিভ আসে।

এ সম্পর্কে রাজিব হোসাইন বলেন, বোয়ালখালী ইউএনও এক সপ্তাহ ধরে হোম কোয়ারেন্টিনে আছেন। করোনা পজিটিভ থাকায় এখন তিনি আইসোলেশনে থাকবেন। তার শরীরে করোনার কোনও লক্ষণ নেই। তিনিও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।  

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী