ফোন করলেই ওষুধ পৌঁছে দেবে ‘আমার ফার্মেসি’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ জুন ২০২০, ০৮:৫৯আপডেট : ১৬ জুন ২০২০, ০৮:৫৯

ওষুধ (ছবি: সংগৃহীত)

করোনা পরিস্থিতিতে বাসায় প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা পুলিশ। ফোন করলেই ‘আমার ফার্মেসি’ নামে এই ভ্রাম্যমাণ ফার্মেসি ঘরে ঘরে ওষুধ দিয়ে আসবে। আজ মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হবে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মহসিন।

ওসি বলেন,  ‘করোনা সংক্রমণের এই দুর্যোগকালে চট্টগ্রামবাসীর ওষুধ নিয়ে দুশ্চিন্তা দূর করতে চালু হচ্ছে ‘আমার ফার্মেসি’। আমি ব্যক্তিগতভাবে এ উদ্যোগ নিয়েছি। বেলা সাড়ে ১১টায় ডিসি দক্ষিণ কার্যালয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান উদ্বোধন করবেন।’

তিনি আরও বলেন, করোনার সময়ে যেসব ওষুধের চাহিদা বেশি, সেগুলোর দাম দুই-তিনগুণ বেড়ে গেছে। অনেক ওষুধ বাজারে পাওয়াও যাচ্ছে না। এই অবস্থায় ১৫ শতাংশ কম দামে মানুষের ঘরে ঘরে ওষুধ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। ভর্তুকি দিয়ে কিনে ওষুধ গুলো আমরা নগরবাসীর কাছে পৌঁছে দেবো। এর জন্য হটলাইন চালু করা হয়েছে। ০১৮৭০ ৭০০ ৭০০ নম্বরে ফোন করলে ওষুধ পৌঁছে যাবে বাসায়। এই ক্ষেত্রে স্টান্ট গ্রুপ ‘বিএম রাইডার্স’ আমাদের সহযোগিতা করবে। সংগঠনটির সদস্যরা পালাক্রমে এই কার্যক্রম পরিচালনা করবেন। তবে প্রেসক্রিপশন ছাড়া এবং কোর্সের অতিরিক্ত ওষুধ দেওয়া হবে না।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী