শ্রীময়ী রীতা রানীকে মারধরের অভিযোগ: ফেসবুকে ছড়ানো তথ্য নিয়ে যা জানালো ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৬

সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীময়ী রীতা রানী নামে এক নারীকে মারধরের অভিযোগে মিরপুর মডেল থানায় কোনও মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পক্ষ থেকে উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুকের মাধ্যমে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জনৈক ফিরোজ কর্তৃক শ্রীময়ী রীতা রানীকে মারধরের অভিযোগ সংবলিত একটি ছবি ব্যাপকভাবে প্রচারিত হয়। সাবেক ছাত্রলীগ নেতা এস.এম. জাকির তার ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে দাবি করেন যে, এ ঘটনায় মিরপুর মডেল থানায় অভিযোগ করা হলেও পুলিশ মামলা নেয়নি। 

বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে ডিএমপির মিরপুর বিভাগ। প্রাথমিক অনুসন্ধানে মিরপুর বিভাগের আওতাধীন সাতটি থানার কোথাও এ ধরনের কোনও অভিযোগ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। এমনকি শ্রীময়ী রীতা রানী নামে কোনও নারী অভিযোগ জানাতে মিরপুর বিভাগের কোনও থানায় উপস্থিত হয়েছেন— এমন তথ্যও পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবি ও অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে অনুসন্ধান অব্যাহত রয়েছে। তবে অদ্যাবধি তার সুনির্দিষ্ট পরিচয় ও ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। 

গুজব প্রতিরোধে ডিএমপি জানায়, কোনও ধরনের যাচাই-বাছাই ছাড়া পুলিশের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে শ্রীময়ী রীতা রানীকে কেউ চিনে থাকলে অথবা তার পরিচয়, অবস্থান কিংবা উক্ত ঘটনা সম্পর্কে কোনও নির্ভরযোগ্য তথ্য জানা থাকলে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ অথবা ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

জনসাধারণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি সর্বদা অঙ্গীকারবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪
সংসদ অধিবেশন ঘিরে যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২০৮৮ মামলা
সর্বশেষ খবর
নিউজিল্যান্ড ট্যুরে ঢাকার সাফ থেকে খেলোয়াড় নিচ্ছে ভারত!
নিউজিল্যান্ড ট্যুরে ঢাকার সাফ থেকে খেলোয়াড় নিচ্ছে ভারত!
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’