সৌদি আরবে করোনায় কুমিল্লা প্রবাসীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২৫ জুন ২০২০, ১৮:০৪আপডেট : ২৫ জুন ২০২০, ১৮:১১

শাহপরান ভূঁইয়া লিটন সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. শাহপরান ভূঁইয়া লিটন (৪৮) নামে কুমিল্লার এক প্রবাসী মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে তিনি মারা যান। লিটন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কেয়ারী গ্রামের ভূঁইয়া বাড়ির বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মো. বাবলু।

তিনি জানান, লিটন দীর্ঘদিন ধরে সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন। এ মাসের শুরুতে তার শরীরে করোনাভাইসের লক্ষণ ও উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে নমুনা সংগ্রহ করার পর রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। আক্রান্ত হওয়ার পর মোটামোটি সুস্থ হয়ে উঠছিলেন তিনি। দ্বিতীয়বার নমুনা নেওয়া হলেও এখনও রিপোর্ট আসেনি। এর মধ্যেই বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

বাবলু আরও জানান, বড় ভাই লিটনের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের