কুমিল্লা মেডিক্যালে করোনায় মৃতের সংখ্যা একশ' ছাড়ালো

কুমিল্লা প্রতিনিধি
২৫ জুন ২০২০, ১৮:২১আপডেট : ২৫ জুন ২০২০, ১৮:২৯

কুমিল্লা মেডিক্যালে করোনায় মৃতের সংখ্যা একশ' ছাড়ালো করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও সাত জন মারা গেছেন। এ নিয়ে হাসপাতালটির করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ১০১ জন মারা গেলেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৫ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৬ জন। মেডিক্যালের করোনা ইউনিট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) কুমিল্লা মেডিক্যালের করোনা ইউনিটের ডা. ইস্তিয়াক হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় মেডিক্যালের করোনা ওয়ার্ডে সাত জন মারা গেছেন। এর মধ্যে একজন করোনা আক্রান্ত ছিলেন। তার নাম মাজেদা (৬০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহাপাড়া এলাকার বাসিন্দা।

অন্যদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় জনই পুরুষ। তাদের বাড়ি কুমিল্লার বিভিন্ন উপজেলায়। তারা হলেন শামছুল হক (৫৫), আবদুল করিম (৭৫), জামাল উদ্দিন (৪৫) ও আক্তার হোসেন (৪৫), রেয়াজউদ্দিন (৫৫)। 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান