করোনায় মারা গেলেন শিল্পপতি হাসান জামিল সাত্তার

কুমিল্লা প্রতিনিধি
২৫ জুন ২০২০, ১৯:৪৩আপডেট : ২৫ জুন ২০২০, ১৯:৪৩

জামিল সাত্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশিষ্ট শিল্পপতি ও কুমিল্লার দাউদকান্দির কৃতি সন্তান হাসান জামিল সাত্তার (৭০)। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ভাতিজা ও দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন এ তথ্য জানান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও এক ভাইসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

নাঈম ইউসুফ সেইন বলেন, 'চাচা কিডনিসহ শারীরিক নানা সমস্যায় অসুস্থ ছিলেন। এছাড়াও তিন দিন আগে তার করোনা পজিটিভ আসার পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।’

প্রবাসী স্বজনরা দেশে আসার পর শুক্রবার বেলা ১১টায় স্বাস্থ্যবিধি মেনে দাউদকান্দির হাসানপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

এদিকে রাজনৈতিক পরিবারের সন্তান হাসান জামিল সাত্তারের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতারা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী