কুমেকে করোনা উপসর্গে পাঁচ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ১৪:১০আপডেট : ১২ জুলাই ২০২০, ১৪:২১

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ফাইল ছবি) কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের লক্ষণ ও উপসর্গে দুই নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিন জন, করোনা ওয়ার্ডে একজন এবং আইসোলেশনে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

রবিবার (১২ জুলাই) সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম এই তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আইসোলেশনে থাকা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ইসহাকের ছেলে শামসুল হক (৮০), করোনা ওয়ার্ডে ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামের সুমি আক্তার (২২) এবং আইসিইউতে বরুড়া উপজেলার পাঠানপাড়া গ্রামের মিজানের স্ত্রী হনুফা বেগম (৬০), সদর দক্ষিণ উপজেলার ইসমাইলের ছেলে হাজী ইউনুস (৯০) ও চৌদ্দগ্রাম উপজেলার মৃত ইব্রাহিমের ছেলে নুরুল আমিনের (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

প্রসঙ্গত, এই হাসপাতালে করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯৫ জনের। এদের মধ্যে করোনা পজিটিভ ৬৮ জন ও করোনা উপসর্গে ১২৭ জনের মৃত্যু হয়। অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৩৬৪ জন, সুস্থ হয়েছেন দুই হাজার ৩৭৩ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১২১ জন। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম