৩২ মণের ‘বড় মিয়া’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জুলাই ২০২০, ১০:১০আপডেট : ১৯ জুলাই ২০২০, ১০:৫৪

৩২ মণের ‘বড় মিয়া’ চট্টগ্রামের বাকলিয়া এলাকার হাজি আনোয়ার ডেইরি ফার্মের ফ্রিজিয়ান জাতের ষাঁড় ‘বড় মিয়া’। দীর্ঘ ১০ ফুট দৈর্ঘ্য আর ৬ ফুট উচ্চতার কারণেই এই নাম। সাড়ে ৩২ মণ বা ১৩শ’ কেজি ওজনের ষাঁড়টির দাম ধরা হয়েছে ১২ লাখ টাকা।

রবিবার (১৯ জুলাই) ফার্মের মালিক ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এক বছর আগে ষাঁড়টি চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে কিনেছি। তখন আমরা ডেইরি ফার্মে ব্রিডিংয়ের জন্য ষাঁড়টি কিনেছিলাম। কেনার পর যখন দেখলাম এটির গ্রোথ ভালো, তখন সিদ্ধান্ত নিলাম মোটাতাজা করে কোরবানিতে বিক্রি করবো।’

মো. ইমরান বলেন, ‘ষাঁড়টির ওজন ১৩শ’ কেজি থেকে একটু বেশি। আমরা ১৩শ’ কেজি ধরে ১২ লাখ টাকা দাম দিয়েছি। ইতোমধ্যে সাড়ে ৬ লাখ টাকা দাম উঠেছে। উপযুক্ত দাম পেলে বিক্রি করে দিবো।’

ষাঁড়টির বয়স চার বছর জানিয়ে তিনি বলেন, ‘ছয় দাঁতের এই ষাঁড়টির পেছনে আমাদের প্রতিদিন ৮০০ টাকা খরচ হয়। চালের গুঁড়া, পাতা ভূষি, অ্যাংকর ডাল, খই, সয়াবিন, ভুট্টা, ভুট্টার গুঁড়া এগুলো মিক্সড করে আমরা ষাঁড়টিকে খাওয়াই। ঘাসসহ ষাঁড়টি প্রতিদিন গড়ে ৩০ কেজির মতো খাবার খায়।’

নগরীর পশুর হাটে তোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এবার তো পশুর হাট এখনও জমে ওঠেনি। অনেকে খামার থেকে গরু কিনছেন। খামারে রেখেই বিক্রির চেষ্টা করবো। তবে শেষ দিকে পশুর হাট জমে উঠলে তখন হয়তো বাজারে নিতে পারি।’ 

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে