ফেনী পৌরসভার এক কাউন্সিলর আটক

ফেনী প্রতিনিধি
২৫ জুলাই ২০২০, ১৩:১৮ আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৩:৩৭

কাউন্সিলর আবু ইউসুফ বাদল ফেনী পৌরসভার পূর্ব মধুপুর এলাকায় মাতৃদুগ্ধ ভাতার কার্ড দেওয়ার নামে দরিদ্রদের থেকে টাকা আদায়কালে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু ইউসুফ বাদলকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (২৪ জুলাই) বিকালে টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। ফেনীস্থ র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মো. নুরুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, আটকের পর তার কাছ থেকে ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচি’র ভাতা পাওয়ার জন্য বিভিন্ন নামে সিল ও স্বাক্ষরসহ অগ্রণী ব্যাংক লিমিটেডের হিসাব নম্বর খোলার ৩৭টি ফরম, ভাতার কার্ড দেওয়ার নামে দরিদ্র লোকজনের কাছ থেকে নেওয়া ৪৯ হাজার ২০০ টাকা, তার নামের সিল এবং কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল হতে উপকারভোগীদের নামের সাত পাতা তালিকা উদ্ধার করা হয়। এ সময় আটক কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি প্রতিনিয়ত ‘ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচি’ ভাতার কার্ড করার জন্য দরিদ্র লোকজনের কাছ থেকে অবৈধভাবে ৪-১০ হাজার টাকা করে নিয়ে আসছেন।

এই র‌্যাব কর্মকর্তা জানান, এই কাউন্সিলরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ফেনী মডেল থানা পুলিশে সোপর্দ করা হবে। তবে আটক থাকায় পৌর কাউন্সিলর আবু ইউসুফ বাদলের বক্তব্য জানা যায়নি।

র‌্যাব জানায়, এছাড়া বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এমনকি ১০ টাকা দামের সরকারি খাদ্যবান্ধব চালের কার্ড বিলি বন্টনের সময়ও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এই কাউন্সিলরের বিরুদ্ধে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবার গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার
আবার গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার
শালবনের ছায়ায় কাটুক একদিন, গন্তব্য রাজেন্দ্র ইকো রিসোর্ট
শালবনের ছায়ায় কাটুক একদিন, গন্তব্য রাজেন্দ্র ইকো রিসোর্ট
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো