আবার গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪২ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪২

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে সরকার দেশকে নতুন সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একইসঙ্গে ১২ ফেব্রুয়ারির গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত অদম্য মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘গণভোটের গণরায় না মানা বিএনপির প্রথম ভুল। আবার গণভোটের কথা বলে সরকার দেশকে নতুন সংকটের দিকে নিয়ে যাচ্ছে।’

সংবিধান নিয়ে সরকারের ব্যস্ততা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে, দেশে কোনও সরকার নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনগণ সরকারের ওপর আস্থা হারাতে শুরু করেছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বক্তব্য দেন ইবনেসিনা মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক হাসান আল বান্না ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান আজাদ।

/আইএ/এম/
সম্পর্কিত
মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময়
সারের কৃত্রিম সংকট জামায়াতে ইসলামীর সৃষ্টি: শাহে আলম
‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে নিজেরা হামলা করে বিএনপির ওপর দায় চাপিয়েছে’
সর্বশেষ খবর
সরকারের মানবিকতাকে দুর্বলতা ভাবলে ভালো হবে না: সালেহ শিবলী
সরকারের মানবিকতাকে দুর্বলতা ভাবলে ভালো হবে না: সালেহ শিবলী
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা
সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো