চাঁদপুরে আগুনে পুড়লো ৩০ ব্যবসা প্রতিষ্ঠান

চাঁদপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০২০, ১৩:২৬আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৪:০১

বাজারে অগ্নিকাণ্ড
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে।  রবিবার (২ আগস্ট) রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে মুহূর্তের মধ্যে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।  আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, পুলিশসহ স্থানীয়রা কাজ করে।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আহসান হাবিব অরুণ জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৫-৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসা ব্যয়ভার গ্রহণ করবে ব্যবসায়ী সমিতি।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল আলম চৌধুরী জানিয়েছেন, বাজারে বেশিরভাগ দোকান বিভিন্ন কোম্পানির বিভিন্ন পণ্যের ডিলার, ফার্মেসি, বাঁশ শিল্প, মুদি দোকান ও টিনের দোকান ছিল।

বাজারে অগ্নিকাণ্ড
ফায়ার সার্ভিস চাঁদপুর উত্তর স্টেশনের সহকারী উপপরিচালক ফরিদ আহমেদ জানিয়েছেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস হাজীগঞ্জ, কচুয়া, শাহরাস্তি ও চাঁদপুরের ৬টি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাজীগঞ্জ পৌর মেয়র আ স ম মাহবুবুব-উল আলম লিপন, হাজীগঞ্জ সদর সার্কেল আফজাল হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন রনিসহ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতারা।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া জানিয়েছেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান মালিকের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।
অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে রফিকুল ইসলাম এমপি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যথাসাধ্য সরকারি সহায়তা প্রদান করা হবে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী