চিকিৎসার অভাবে মারা গেলো উট পাখিটি

কুমিল্লা প্রতিনিধি
১১ আগস্ট ২০২০, ০৯:০৩আপডেট : ১১ আগস্ট ২০২০, ০৯:১০

মারা যাওয়া উট পাখিটি

চিকিৎসার অভাবে কুমিল্লার লালমাইয়ে ১২০ কেজি ওজনের একটি উট পাখি মারা গেছে বলে অভিযোগ করেছেন এক খামার মালিক। উপজেলার বরল গ্রামের আহসান উল্লার খামারে রবিবার (৯ আগস্ট) রাতে পাখিটি মারা যায়।  পাখিটির বাজার মূল্য ছিল প্রায় চার লাখ টাকা।

জানা যায়, প্রায় আড়াই বছর আগে আহসান উল্লাহ শখের বসে সাড়ে চার লাখ টাকা দিয়ে ৩ জোড়া উট পাখি কিনে খামার শুরু করেন। এক বছরের মাঝে দুই জোড়া উট পাখি মারা যায়। বেঁচে থাকা এক জোড়া বড় হয়ে ডিম পাড়ার উপযুক্ত হয়। হঠাৎ শুক্রবার (৭ আগস্ট) থেকে একটি উট পাখির জ্বর হয় এবং একইসঙ্গে সেটি খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়।

খামার মালিক আহসান উল্লাহ উট পাখিটির চিকিৎসার জন্য স্থানীয় লালমাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি ব্যস্ততার কথা বলে পাখিটিকে দেখতে আসেননি। এক পর্যায়ে পাখিটি চরম অসুস্থতা রবিবার রাতে মারা যায়। 

সেই উট পাখিটি
আহসান উল্লাহ বলেন, ‘২০১৭ সালে ইউটিউবে উট পাখি পালনের ভিডিও দেখে আমি এ পাখি পালনে উৎসাহী হই। এরপর নি ৩ জোড়া উট পাখি দিয়ে খামার শুরু করি। এটা সফল হলে খামার বড় করার পরিকল্পনা ছিল। বর্তমানে আমি পুঁজি হারিয়ে হতাশায় ভুগছি।’ 
প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘উট পাখির মালিক আমাকে বিষয়টি জানিয়েছিল। কিন্তু সাপ্তাহিক বন্ধ এবং সরকারি কাজে ব্যস্ত থাকায় যেতে পারিনি। তবে পাশ্ববর্তী উপজেলা থেকে ডাক্তার পাঠিয়েছিলাম।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ আরও এগোলো
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ আরও এগোলো
ইরানের ‘কঠোর জবাবের’ বার্তার পর ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্ত
ইরানের ‘কঠোর জবাবের’ বার্তার পর ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্ত
ব্রিটিশ ভারতের চলচ্চিত্র অগ্রদূতের ভগ্নপ্রায় জন্মভিটায়
এক যাযাবরের ডায়েরি থেকেব্রিটিশ ভারতের চলচ্চিত্র অগ্রদূতের ভগ্নপ্রায় জন্মভিটায়
অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করে পেতে পারেন অর্থ, জেনে নিন কীভাবে
অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করে পেতে পারেন অর্থ, জেনে নিন কীভাবে
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
আবারও সভাপতি কাজী সালাউদ্দিন
আবারও সভাপতি কাজী সালাউদ্দিন