ফেনীতে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

ফেনী প্রতিনিধি
১২ আগস্ট ২০২০, ১৮:২৪আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৮:২৮

ফেনী ফেনী শহরের দাউদপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ীসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। বুধবার (১২ আগস্ট) দুপুরে শহরের দাউদপুর সবজি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, নিহত দুই ব্যক্তির একজনের নাম খুরশিদ আলম। তিনি ফেনী শহরের পশ্চিম রামপুর এলাকার হাজী সিদ্দিক মৌলভী বাড়ির বাসিন্দা। তিনি ফেনীর বড় বাজারে সবজির ব্যবসা করতেন। অপর নিহত হলেন অটোচালক মামহুবুল হক (৩৮)।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরের দিকে সবজি মার্কেটের সামনে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা খুরশিদ আলম ঘটনাস্থলেই মারা যান। অটোচালক মামহুবুল হক মারা যান ফেনী জেনারেল হাসপাতালে। এছাড়া আহত হয়েছেন আরও চারজন। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে