স্বাক্ষর জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

কুমিল্লা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২০, ১১:৪৯আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১১:৪৯

প্রধান শিক্ষক দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণব কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বুলবুল আহমেদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রবিবার (২২ আগস্ট) সভাপতি এফ এম মুশফিকুর রহমান জানান, বিদ্যালয়ের সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে ২০২০ সালের বৈশাখী ভাতা এবং মার্চ, এপ্রিল ও মে মাসের সরকারি বেতন উত্তোলন করেন প্রধান শিক্ষক। তা জনতা ব্যাংক, দাউদকান্দি শাখার ব্যবস্থাপকের প্রতিবেদনে প্রমাণিত হয়। মাধ্যমিক শিক্ষা অফিসারও তার প্রতিবেদনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ সত্য বলে জানান। উপজেলা নির্বাহী অফিসারের প্রতিবেদনেও বিষয়টি প্রমাণিত হয়।

চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উচ্চ বিদ্যালয় এছাড়া ২০১৯ সালের ১০ ডিসেম্বর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অর্থ উপকমিটির অডিট রিপোর্টে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের আয়ের টাকা ব্যাংক হিসাবে জমা না করে আত্মসাতের অভিযোগ করা হয়। প্রায় ৬০ লাখ টাকার অনিয়মের কোনও জবাব দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণব দিতে পারেননি। তাই ম্যানেজিং কমিটির সভায় সব সদস্যের মতামতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযুক্ত দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণব বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ বানোয়াট। আমি বরখাস্তের কোনও কাগজ পাইনি। বোর্ডের নির্দেশনা ছাড়া ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষককে বরখাস্ত করতে পারেন না।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের