নিজ বাড়ি থেকে কিশোর ভাই-বোনের গলাকাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ আগস্ট ২০২০, ০৬:৩০আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১৭:৪১

নিজ বাড়ি থেকে কিশোর ভাই-বোনের গলাকাটা লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ গ্রামের নিজ বাড়ির খাটের নিচ থেকে শিপা আক্তার (১৪) ও কামরুল হাসান (১০) নামে ভাইবোনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। নিহত দুই শিশু ওই গ্রামের সৌদি আরব প্রবাসী কামাল মিয়ার সন্তান।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাঞ্ছারামপুর বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী শিপা এবং হাসান সলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। বিকাল থেকে হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ছেলেকে না পেয়ে মা হাসিনা আক্তার মেয়ে শিপাকে রান্নাঘরে রেখে ছেলের সন্ধানে বের হন। পরে ছেলেকে না পেয়ে বাড়ি ফিরে দেখেন মেয়েও নিখোঁজ। এ সময় প্রবাস ফেরত কামাল মিয়া বাড়িতে ছিলেন না। পরে বাড়ি ফিরে অল্প কিছুক্ষণ পর নিজ বাড়ির একটি ঘরের খাটের নিচ রক্তাক্ত লাশ দেখতে পান। খবর পেয়ে এলাকাবাসী, জনপ্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান।

ঘটনাস্থলে উপস্থিত সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রোস্তম আলম সাংবাদিকদের জানান, ঘটনাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে। কারণ দুই জনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ এসে রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে। নবীনগর-বাঞ্ছারামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মকবুল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে নিকট আত্মীয় কেউ জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আল-আরাফাহ্ ব্যাংককে ঋণ আদায় ও সুশাসন নিশ্চিতের নির্দেশ
আল-আরাফাহ্ ব্যাংককে ঋণ আদায় ও সুশাসন নিশ্চিতের নির্দেশ
শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম
শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম
ডিজিটাল লেনদেনে মার্চেন্ট চার্জ প্রত্যাহারের আহ্বান
ডিজিটাল লেনদেনে মার্চেন্ট চার্জ প্রত্যাহারের আহ্বান
মার্কিন স্থল অভিযান মোকাবিলায় প্রস্তুত ইরান
মার্কিন স্থল অভিযান মোকাবিলায় প্রস্তুত ইরান
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন