মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন

কুমিল্লা প্রতিনিধি
২৩ জুলাই ২০২৬, ১১:৩১আপডেট : ২৩ জুলাই ২০২৬, ২১:৩৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ভোর ৬টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী, অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক (অস্ট্রেলিয়াতে শিক্ষা ছুটিতে থাকা) মেহেদী হাসান।

পুলিশ সুপারের কার্যালয় কুমিল্লা ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যুক্ত হোন। চাঁদপুর জেলার হাজীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে তিনি। তার জন্ম ১৯৮১ সালে। ২০০৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় এমএসসি করেন। তিনি প্রাণিবিদ্যার ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১৩ সালে বিয়ে করেন। ২০১৬ সালে পুলিশ ক্যাডারে যোগ দেন।

সাইফুল মালিক কয়েক দিন আগে স্ট্রোক করেছিলেন। পরে তাৎক্ষণিক তাকে কুমিল্লা মডার্ন হাসপাতাল ও পরে ঢাকার গ্রিন লাইফ হাসপাতাল হয়ে এভারকেয়ারে নেওয়া হয়। বুধবার রাতে অপারেশনের পর বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় মারা যান তিনি।

জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, মোহাম্মদ সাইফুল মালিক বাংলাদেশ পুলিশে একজন সৎ, দক্ষ, মানবিক ও কর্তব্যনিষ্ঠ কর্মকর্তা হিসেবে সুপরিচিত ছিলেন। কর্মজীবনের প্রতিটি ধাপে তিনি সততা, পেশাদারত্ব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। জনসেবায় তার আন্তরিকতা এবং ন্যায়নিষ্ঠ ভূমিকা তাকে একজন জনপ্রিয় কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। বাংলাদেশ পুলিশ একজন সৎ, যোগ্য ও নিষ্ঠাবান অফিসার হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি। 

/এএম/এমওএফ/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ