ক্যাভার্ডভ্যান চাপায় ঢাবির একজনসহ ৩ শিক্ষার্থী নিহত

ঢাবি ও কক্সবাজার প্রতিনিধি
৩০ আগস্ট ২০২০, ১৭:৫৬আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৮:৫৬

রিফাত, তারেক ও তানজিলুর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ডভ্যানের চাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একজনসহ তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে চকরিয়া মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির (আইসি) ইন্সপেক্টর মো. আনিসুর রহমান এ তথ্য জানান।

নিহতরা হলেন—চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের ছেলে আমজাদ হোসেন রিফাত (২২)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বিভাগে তিনি দ্বিতীয় স্থান অধিকারী ছিলেন। রিফাত শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী। অপর দুজনের একজন রিফাতের বন্ধু মোহাম্মদ তারেক রহমান নিলয় (২২)। তার বাড়ি একই উপজেলার হারবাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। অপরজন হলেন নিলয়ের ছোট ভাই তানজিলুর রহমান (১৯)। তিনি বান্দরবান সরকারি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।

কাভার্ডভ্যানের নিচে মোটরসাইকেল আনিসুর রহমান বলেন, ‘রবিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে মালবোঝাই কাভার্ডভ্যান কক্সবাজার যাচ্ছিল। বিপরীত দিক থেকে তিন জন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল চিরিংগা স্টেশন থেকে হারবাংরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় মোটরসাইকেলটিকে কাভার্ড ভ্যানটি সামনে থেকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়। আহত হন তিন মোটরসাইকেল আরোহী। পরে স্থানীয়রা আহতদের চকরিয়া উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রিফাত ও তারেককে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানজিলুর। কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।’

/আরআইজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে