ওসি প্রদীপের সাক্ষাৎ পাচ্ছে না তদন্ত কমিটি

কক্সবাজার প্রতিনিধি
৩০ আগস্ট ২০২০, ২০:১০আপডেট : ৩০ আগস্ট ২০২০, ২০:৪৪

গণমাধ্যমের সামনে কথা বলছেন তদন্ত কমিটির সদস্যরা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি বরখাস্ত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপের এখনও সাক্ষাৎ পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি। তাই, তৃতীয়বারের মতো সময়ের আবেদন করেছেন তদন্ত কমিটি। রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় তদন্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান কমিটি প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, ‘মেজর সিনহা নিহতের ঘটনার তদন্ত কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করতে পেরেছিলাম। গত ১৯ আগস্ট ওসি প্রদীপ কুমার দাশকে জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত তারিখও ছিল। কিন্তু মাননীয় আদালতের নির্দেশক্রমে মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য তাকে তাদের হেফাজতে নিয়ে যান। সেই থেকে আমরা চেষ্টা করে আসছি প্রদীপের সঙ্গে সাক্ষাতের। কিন্তু সম্ভব হয়নি। বিষয়টি দুইবার আমরা আদালতকে জানিয়েছি। গত ২৭ তারিখেও আমরা একটি আবেদন করেছিলাম, আদালত সেটি নথিভুক্ত করেছেন।’

সিনহা ও ওসি প্রদীপ এই তদন্ত কর্মকর্তা আরও বলেন, ‘আগামী ৩১ আগস্ট আমাদের বর্ধিত সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। একইভাবে ওসি প্রদীপেরও রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষ হচ্ছে। তাই আমরা সভা করে আরও সময়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি আমাদের সময় বৃদ্ধি করে দেয়, তাহলে আগামী ১ সেপ্টেম্বর ওসি প্রদীপের সাক্ষাৎ পাবো।’

এর আগে রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজে জরুরি সভা করেন মেজর সিনহা নিহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটি।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

আরও পড়ুন:

সিনহা হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছালো

সিনহা হত্যা: পুলিশের মামলার ৩ সাক্ষীকে রিমান্ডে নিলো র‌্যাব

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের