নানিয়ারচরে দুর্বৃত্তের গুলিতে দোকানি নিহত

জিয়াউল হক, রাঙামাটি
০৯ সেপ্টেম্বর ২০২০, ০২:১৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৮

রাঙামাটি রাঙামাটির নানিয়ারচর উপজেলায় দুর্বৃত্তের গুলিতে সুরেশ কান্তি চাকমা (৬৫) নামে এক দোকানি নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি জানান, মঙ্গলবার রাতে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাবার বাগান এলাকায় সমাজকল্যাণ যাত্রী ছাউনির পাশে নিজের চায়ের দোকানে বসা অবস্থায় একদল সশস্ত্র দুর্বৃত্ত আকস্মিক গুলি করলে ঘটনাস্থলেই সুরেশ কান্তির মৃত্যু হয়। প্রাথমিকভাবে তার শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। তার কোনও রাজনৈতিক পরিচয় জানা যায়নি এবং কারা এই ঘটনা ঘটাতে পারেন সেই সম্পর্কেও কিছু জানা যায়নি।

ওসি সাব্বির হোসেন আরও বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে থানায় এনেছি, ময়নাতদন্তের জন্য সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’

৪ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল কান্তি চাকমা বলেন, ‘ঘটনা শুনেছি, কিন্তু ঘটনাটি দুর্গম এলাকায় হওয়ায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।’

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি