সেপটিক ট্যাংকির বিষাক্ত গ্যাসে ২ শ্রমিক নিহত

লক্ষীপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৯

নিহতের স্বজনের আহাজারি লক্ষীপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকিতে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিক নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরও দুই জনকে উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শ্রমিকরা হচ্ছেন-ওমর ফারুক ও কামাল হোসেন। গুরুতর অসুস্থ ইউসুফ চৌধুরী ও সোহাগ হোসেন। 

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের হোগলডহুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী জানায়, দুপুরে ইউসুফ চৌধুরীর নিজ বাসায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকির সেন্টারিংয়ের মালামাল খুলতে যায় শ্রমিকরা। এ সময় সেপটিক ট্যাংকির ভিতরে প্রথমে কামাল উদ্দিন নেমে আর ওপরে উঠেনি। তারপর তাকে দেখতে নামেন অপর শ্রমিক ওমর ফারুক। সেও না উঠায় সোহাগ ও ইউসুফ চৌধুরী তাদের দেখতে ট্যাংকিতে নামার সময় দুই জনই অসুস্থ হয়ে পড়েন।

এরপর স্থানীয়রা তাদের দুই জনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ট্যাংকি ভেঙে ট্যাংকির ভেতর থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে।
লক্ষীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়াসি আজাদ জানান, ট্যাংকিতে বিষাক্ত গ্যাসের কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়। আহত অপর দুই জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষীপুর সদর থানার ওসি (তদন্ত) মো. মোসলেহ উদ্দিন জানান, নিহত দুই শ্রকিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী