দিয়াশলাই কাঠি জ্বালালেই আগুন!

ফেনী প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৪

লিকেজ হওয়া গ্যাস পাইপলাইনে বালু ফেলার পরও দিয়াশলাই কাঠি জ্বালালে আগুন ধরে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় গ্যাস বের হয়ে দিয়াশলাইয়ের কাঠি জ্বালালেই আগুন ধরে যাচ্ছে। স্থানীয়রা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের বারবার অবহিত করেও বিষয়টির সমাধান না পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন। 

তবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ফেনীর আঞ্চিলক ব্যবস্থাপক মো. সাহাবউদ্দিন দাবি করেন, তিনি শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।

মহিপাল শাহীন হোটেলের ব্যবস্থাপক আবদুল আলীম বলেন, অনেক আগে থেকেই এভাবে গ্যাস বের হচ্ছিল। গত কয়েক দিন ধরে বেশি দেখা যাচ্ছে। বাখরাবাদ ডিস্ট্রিবিউশন কোম্পানিকে জানানো হলে তারা বালু ফেলে যায়। কিন্তু তাতে কোনও সমাধান হয়নি।

মহিপাল এলাকার পরিবহন শ্রমিক নেতা মিলন বলেন, ফেনীর মহিপাল ফ্লাইওভার নির্মাণের সময় গ্যাস লাইনে লিকেজ দেখা দিয়েছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ফেনীর আঞ্চিলক ব্যবস্থাপক মো. সাহাবউদ্দিনের বলেন, এটি যেহেতেু মহাসড়কের মধ্যে, তাই সড়ক খুঁড়তে হলে সড়ক ও জনপদ বিভাগের অনুমতি এবং সহযোগিতার বিষয় রয়েছে। এ ব্যাপারে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তাদের কাছ থেকে সাড়া পাওয়ার পর ব্যবস্থা নিতে পারবো।

ফেনী সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রাফিক ব্যবস্থা ঠিক রেখে কীভাবে বিষয়টির সমাধান করা যায় সে উদ্যোগ নেওয়া হবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান