লক্ষ্মীপুরে যুবলীগ-সৈনিকলীগের সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৫, ২০:২১আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ২০:২৪

সংঘর্ষ মিছিলকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে যুবলীগ ও সৈনিকলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা সৈনিকলীগের সভাপতি আব্দুর রহিম সওদাগর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বদরুল আলম শাম্মীসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে শহরের শাঁখারী পাড়া সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে শহরের শাঁখারীপাড়া এলাকা থেকে জেলা সৈনিক লীগের সভাপতি আব্দুর রহিম সওদাগর ও  বদরুল আলম শাম্মী একটি মিছিল বের করেন। মিছিলটি তমিজ মার্কেটস্থ এলাকায় পৌঁছলে বদরুল আলম শাম্মীকে দেখে ক্ষুব্ধ যুবলীগ কর্মীরা বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনার এক পর্যায়ে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সৈনিকলীগ সভাপতিকে মারধর করেন ও বদরুল আলম শাম্মীকে লাঞ্ছিত করেন বিক্ষুব্ধরা। পরে বদরুল আলম শাম্মী ও সৈনিক লীগের কর্মীরা শাখারীপাড়া এলাকায় দলবদ্ধ হলে যুবলীগ কর্মীরা তাদের ধাওয়া দিলে  তারাও পাল্টা ধাওয়া করেন। এ সময় উভয়পক্ষের আরও ৮ জন আহত হন।
বদরুল আলম শাম্মী জানান,  সৈনিকলীগের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে লক্ষ্মীপুর পৌরসভার প্রতিষ্ঠাতা নছির আহমদ ভূঁইয়ার মৃত্যু বার্ষিকীর একটি অনুষ্ঠানে যাচ্ছিলাম। হঠাৎ সদর উপজেলা চেয়ারম্যান টিপু ও যুবলীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর চড়াও হয়। মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সৈনিকলীগ সভাপতি ও আমাকে লাঞ্ছিত করা হয়।

তবে, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, একটি পিকআপভ্যানে করে মিছিলে লোক আনেন সৈনিকলীগ নেতারা। পরে শ্রমিকদের ভাড়া না দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক ও সৈনিকলীগের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিকেলে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা শুনেছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

/আরএ/এমএনএইচ/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী