এসি বাসে ফেনসিডিল পাচার: তিন পাচারকারী আটক

কুমিল্লা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২০, ১৯:৩০আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১৯:৩০

আটক তিন জন কুমিল্লায় রয়েল কোচ পরিবহনের এসি বাসে ফেনসিডিল পাচারকালে তিন পাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লা সদরের আমতলী এলাকা থেকে ঢাকাগামী ওই এসি বাস থেকে ফেনসিডিলসহ তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময়ে ৩৮২ বোতল ফেনসিডিল ও বাসটি জব্দ করা হয়। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

আটক পাচারকারীরা হলো, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পিতাম্বর (মধ্যমপাড়া) গ্রামের মো. ফরিদ আহম্মেদের ছেলে মো. শরিফ আহম্মেদ (৪০), কুমিল্লা সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. জসিম মিয়ার ছেলে মো. আরিফ হোসেন (২৫) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার রানীছড়া (শিকদার বাড়ি) গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে মো. নাজমুল হাসান (২২)।

জব্দ করা ফেনসিডিল বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক মাদক ব্যবসায়ীরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে রয়েল কোচ পরিবহনের এসি বাসে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী