নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় মাইক্রো বাসের দুই যাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২০, ১১:৪৮আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১২:০৩

দুর্ঘটনা কবলিত মাইক্রো বাস

কুমিল্লায় মহাসড়কে হায়েসের পেছনে বাসের ধাক্কায় নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুত্ব আহত হয়েছে শিশুসহ আরও দুই যাত্রী। শনিবার (৩ অক্টোবর) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোরপাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

কুমিল্লা হাইওয়ে ময়নামতি থানার ওসি সাফায়েত হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত ও আহতরা সবাই হায়েসের যাত্রী ও চালক। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। 
পুলিশ ও স্থানীয় সূত্রে, মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কের মাঝামাঝি ডান অংশে রাত থেকে একটি ট্রাক বিকল হয়ে পড়ে ছিল। একই লেনের বাম পাশে আরেকটি লরি পার্কিং অবস্থায় ছিল। লেনের দু’পাশে দু’টি গাড়ি থাকায় দুর্ঘটনার শিকার চট্টগ্রামমুখী হায়েস গাড়িটি বিকল হয়ে সড়কে পড়ে থাকায় ট্রাকের পেছনে স্লো করে। ঠিক তখনই নিয়ন্ত্রণহীন দ্রুতগতিতে থাকা স্টার লাইন পরিবহনের একটি বাস হায়েসের পেছনে এসে ধাক্কা দেয়। দুই গাড়ির মাঝে দুমড়ে-মুচড়ে যায় হায়েসটি। ঘটনাস্থানে নিহত হয় হায়েসে থাকা নারীসহ দু’জন নিহত হয়। আহত হয় এক শিশুসহ দু’জন। 
ওসি সাফায়েত হোসেন জানান, দুর্ঘটনায় নিহতদের উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার ও আটক করা হয়েছে দুর্ঘটনাকবলিত গাড়িগুলোকে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ