লক্ষ্মীপুরের রামগতিতে বিধবা নারীকে ধর্ষণ মামলার দুই আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলে জানয়েছেন রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান। বাকি তিন আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে মামলার দুই আসামি জামাল (৩৫) ও সোহেল (৩০) কে আদালতে তোলা হবে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে তাদেরকে রামগতি থেকে পুলিশ গ্রেফতার করে।
রামগতিতে দরজা ভেঙে ঘরে ঢুকে ওই বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে ওই নারীকে হাত-পা ও চোখ-মুখ বেঁধে ঘরের পছেনে ফেলে পালিয়ে যায় তারা। সোমবার সকালে ওই নারী বাদী হয়ে রামগতি থানায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে দুপুরে পুলিশ অভিযান চালিয়ে উপজলোর চরপোড়াগাছা গ্রাম থেকে জামাল ও সোহলে নামে দুই আসামি গ্রেফতার করে।
পুলশি জানায়, আসামিরা প্রায় একমাস আগে ওই নারীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়। পরে ওই নারী আদালতে মামলা করেন। এর জের ধরেই পরকিল্পতিভাবে তাকে ধর্ষণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী মারা যাওয়ার পর ওই নারী একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে দেন। মেয়ে বিয়ে দেওয়ার পর তিনি বাড়িতে একাই বসবাস করেন। এ সুযোগে আসামিরা তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।








