‘ধর্ষকদের ফায়ারিং স্কোয়াডে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ অক্টোবর ২০২০, ২২:১০আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২২:১০

শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উবায়দুল মোকতাদির চৌধুরী নারী ও শিশু বিদ্বেষীদের দ্রুত বিচার আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ক্রসফায়ারে বিশ্বাসী না হলেও ধর্ষণকদের বিচার শেষে ফায়ারিং স্কোয়াডে নিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত।’

সোমবার (১২ অক্টোবর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘শুধু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড নয়, যারা বিভিন্ন স্থানে ছোট ছোট ছেলেমেয়েদের অত্যাচার করে তাদেরও মৃত্যুদণ্ড হওয়া উচিত।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাল উদ্দিন আলালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এম এমালেক চৌধুরীসহ বিভিন্ন উপজেলার শ্রমিকলীগের নেতাকর্মীরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী