ধর্ষণসহ ৯ দফা দাবিতে কুমিল্লায় বাম রাজনৈতিক দলের বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২০, ২০:৪৪আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২০:৪৪

 




কুমিল্লায় বাম রাজনৈতিক দলের বিক্ষোভ ‘তনুর লাশ কবরে, ধর্ষকরা বাহিরে কেন?’-শ্লোগানে বাম রাজনৈতিক দলের লংমার্চে আবারও উত্তাল হয়ে উঠে কুমিল্লার কান্দিরপাড় পূবালী চত্বর এবং টাউন হলের চারপাশ। ধর্ষণ ও হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে বাম রাজনৈতিক দলের লংমার্চের অংশ হিসেবে কুমিল্লায় এই বিক্ষোভ সমাবেশে আলোচিত তনু হত্যাকাণ্ডে জড়িত ধর্ষক ও হত্যাকরীদের বিচারের দাবি তুলে ধরা হয়। 

শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে ‘ধর্ষণ ও বিচাহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ শিরোনামে ঢাকা থেকে নোয়াখালী লংমার্চের অংশ হিসেবে কুমিল্লার কান্দিপাড় ও টাউন হল মাঠে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সামাবেশ শেষে আন্দোলনকারীদের রাতেই নোয়াখালীর বেগমগঞ্জের উদ্দ্যেশ্যে রওনা হওয়ার কথা।
এর আগে শুক্রবার বিকালে বাসে করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিত ছাত্র ফ্রন্ট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন, গণসংহতি আন্দোলন, উদীচী শিল্পী গোষ্ঠী, বাসদ মার্কসবাদীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা কুমিল্লা পুলিশ লাইন্স মোড়ে অবস্থান নেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল করে কুমিল্লা টাউন হলে আসে সামাবেশটি।

মিছিলে নোয়াখালী, সিলেট, পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় সংঘটিত হওয়া ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে দ্রুতবিচার ও শাস্তির দাবিতে শ্লোগান দেন তারা।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল, সামাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, পাহাড়ি ছাত্র পরিষদ নেতা রিপন চাকমা, ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রিচার্ড, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানা, উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সংগঠক রুকসানা আফরোজ আশা, সিপিবি-নারী সেল নেত্রী জলি তালুকদার ও নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম