পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ অক্টোবর ২০২০, ২১:৩০আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:৩১

পাহাড়ে ভ্রাম্যমাণ আদালত ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে কামাল খন্দকার নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম তাকে এই জরিমানা করেন। অর্থদণ্ড পাওয়া কামাল খন্দকার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়া গ্রামের মৃত আফতাব খন্দকারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কামাল খন্দকার দীর্ঘদিন ধরে পাহাড় কাটছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম আজ সকালে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এবং ভবিষ্যতে আর পাহাড় কাটবেন না-মর্মে তার কাছ থেকে মুচলেকা আদায় করেন।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম জানান, পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে পাহাড় কাটবেন না-এই মর্মে মুচলেকা দেওয়ার প্রেক্ষিতে কামাল খন্দকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় কাটা বন্ধের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম