রাতে পাহাড় কাটার সময় ধসে দুই শ্রমিক নিহত

কক্সবাজার প্রতিনিধি
২১ অক্টোবর ২০২০, ১১:১১আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১১:১১

দুর্ঘটনাস্থল

কক্সবাজারের রামুতে রাতের অন্ধকারে অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেব। বুধবার (২১ অক্টোবর) ভোররাত সাড়ে ৪টার দিকে রামু উপজেলার কাউয়াখোপ ইউনিয়নের উখিয়ার ঝর্ণাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়ারঘোনা স্কুলপাড়ার আলী আহম্মদ (৩০) ও লট উখিয়ারঘোনা গ্রামের মুজিবুর রহমান (৩২)। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের অন্ধকারে পাহাড় কেটে মাটি নিয়ে পার্শ্ববর্তী ভুতপাড়ার শামসুল আলম নামে এক ব্যক্তির জায়গা ভরাট করা হচ্ছিল। এ কাজে কয়েকজন শ্রমিক রাতে মাটি কাটছিলেন। এসময় পাহাড়ের একটি অংশ ধসে তাদের ওপরে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু ও একজন আহত হন। আহত শ্রমিকের নাম রফিক।

দুর্ঘটনাস্থল
রামু থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, গুরুতর আহত শ্রমিক রফিকের সঙ্গে কথা বলে মনে হচ্ছে পিকআপ ভ্যান এবং মাটিচাপা পড়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত শ্রমিককে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম