হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

নোয়াখালী প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২০, ১৫:১৫আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১৫:১৫

হাতিয়ায় সঙ্গে সারাদেশের নৌ-চলাচল বন্ধ

নদী ও সাগর উত্তাল থাকায় নোয়াখালীর ৯ উপজেলায় যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ও উপজেলা প্রশাসন। পাশাপাশি হাতিয়ার সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, দুর্যোগ মোকাবিলার সার্বিক বিষয়ে মনিটরিং করতে সব উপজেলা প্রশাসন কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবিলায় সার্বিক বিষয়ে মনিটরিং করতে প্রত্যেক উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।
তিনি আরও বলেন, উপকূলীয় উপজেলা হাতিয়া, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার জন্য যেকোনও পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণের জন্য ২০ হাজার প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। সব সাইক্লোন শেল্টার খুলে দেওয়া হয়েছে। সিগন্যাল পতাকা উত্তোলন রাখা হয়েছে। স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে এবং সব ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন বলেন, বৃহস্পতিবার থেকে হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের