শুক্রবার সারাদেশে হেফাজতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ অক্টোবর ২০২০, ০২:০৪আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০২:০৯

হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী (ছবি: সংগৃহীত) ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননার প্রতিবাদে আগামী শুক্রবার (৩০ অক্টোবর) সারাদেশে বিক্ষোভ মিছিল করবে হেফাজতে ইসলাম। মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ আসর চট্টগ্রামের হাটহাজারীর ডাক বাংলোর সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেয় সংগঠনটি।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।

সমাবেশে ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী। তিনি বলেন, ‘ফ্রান্সকে এহেন জঘন্য কর্মকাণ্ড বন্ধ করতে বাধ্য করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননার প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের প্রথম ধাপ হিসেবে ফ্রান্সের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন ও সব ধরনের ফরাসি পণ্য বর্জন করতে হবে। বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। তা না হলে সারা দুনিয়ার মুসলমানরা রাজপথে নেমে আসবে।’

বিক্ষোভ সমাবেশে জুনাইদ বাবুনগরী বলেন, ‘২০১৫ সালে ফ্রান্সের রম্য পত্রিকা শার্লি এবদো কর্তৃক বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের পর মুসলমানদের হৃদয়ে যে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছিল তার রেশ কাটতে না কাটতেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আবারও মহানবী ( সা.) কে অবমাননায় বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। গত ২১ অক্টোবর ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মন্টোপলিস ও ত্বলুস শহরের দুটি সরকারি ভবনে পুলিশি পাহারায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করা হয়েছে।’

হেফজতের মহাসচিব বলেন, ‘ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম বিদ্বেষী বক্তব্যের পর সরকারি ভবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননাকর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন একই সূত্রে গাঁথা। ফ্রান্সের এ ইসলাম বিদ্বেষ ও মহানবী (সা) এর অবমাননায় বিশ্বের দুইশ’ কোটি মুসলমান ব্যথিত ও ক্ষুব্ধ।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও হেফাজতের শুরা সদস্য মাওলানা নাছির উদ্দিন মুনির, হাটহাজারী উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাফর আহমদ, হেফাজত হাটহাজারী পৌরসভা শাখার সভাপতি মাওলানা মীর ইদ্রিস, মাওলানা হাফেজ আলী আকবর, মুহাম্মদ আহসান উল্লাহ, মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা শফিউল আলম, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা ইকবাল প্রমুখ।

সমাবেশ শেষে ডাক বাংলো থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন হেফাজত নেতারা। মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক হয়ে হাটহাজারী বাসস্ট্যান্ড, চট্টগ্রাম-রাঙামাটি সড়ক হয়ে কাচারী সড়ক প্রদক্ষিণ করে বড় মাদ্রাসায় গিয়ে শেষ হয়।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের