মাদক মামলায় পুলিশ কর্মকর্তা ও আইনজীবীর বিচার শুরু

ফেনী প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২০, ০২:৫১আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০২:৫১

জেলা ও দায়রা জজ আদালত, ফনী ফেনীতে মাদক আইনে পুলিশ কর্মকর্তা এএসআই মাহফুজুর রহমান ও আইনজীবী জাকির হোসেনসহ ১৪ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ অক্টোবর) সিনিয়র জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা আলোচিত এ মামলায় অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ১০ ডিসেম্বর দিন ঠিক করেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহম্মদ এ তথ্য জানান।

পিপি হাফেজ আহম্মদ জানান, ১৪ আসামির ৫ জন গ্রেফতার এবং ৪ জন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। অপর ৫ জন পলাতক। অভিযোগ গঠনের সময় আসামি পক্ষের আইনজীবীরা ৭ আসামিকে অব্যাহতির আবেদন জানালে দায়রা জজ তা নামঞ্জুর করেন।

এই মামলায় এএসআই মাহফুজুর রহমান ও গাড়িচালক জাবেদ আলী ছাড়া অপর আসামিরা হলেন অ্যাডভোকেট জাকির হোসেন, মো. আশিকুর রহমান, গিয়াস উদ্দিন, সালেহ আহম্মদ, আবদুল মোতালেব, কাশেম আলী, শাহীন, মো. শাহিন মিয়া, মো. তোফাজ্জল হোসেন, মো. বিল্লাল হোসেন, ফরিদুল আলম, মো. জাফর ও মো. রুবেল সরকার।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২০ জুন শহরতলীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোলে র‌্যাবের একটি দল ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭ লাখ টাকা উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের এসআই মাহফুজুর রহমান ও গাড়িচালক জাবেদ আলীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে নায়েক সুবেদার মনিরুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।

২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত সন্তুষ্ট না হয়ে পুনর্তদন্তের জন্য অপর একজনকে দায়িত্ব দেন।

২০১৬ সালের ২২ মে দ্বিতীয় তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র জমা দিলে আদালত তাতেও সন্তুষ্ট হননি। একপর্যায়ে সিআইডিকে তদন্তের দায়িত্বভার দেওয়া হলে ১৪ জনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর অভিযোগপত্র জমা দেয় সিআইডি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের