২০০ বছরের প্রাচীন মন্দিরের চুরির মালামাল উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২০, ২৩:০৭আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২৩:১০

২০০ বছরের প্রাচীন মন্দিরের চুরির মালামাল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের স্কুল শিক্ষক মানিক চক্রবর্তীর বাড়ির ২০০ বছরের প্রাচীন মন্দিরে চুরির ঘটনার পর পিতলের তৈরি প্রতিমাসহ মূল্যবান মালামাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে চোররা মন্দিরের তালা ভেঙে গণেশ মূর্তিসহ আটটি পিতলের মূর্তি চুরি করে নেয়।

এই ঘটনায় নবীনগর থানায় একটি চুরির মামলা হলে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে জেলার নবীনগরের মৃত আব্দুল মান্নানের ছেলে কাজল (২৩) নামের এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিমাসহ মন্দিরের মালামাল উদ্ধার করা হয়।

ঘটনা সম্পর্কে উপজেলার লাউর ফতেপুর কেজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মানিক চক্রবর্তী জানান, মন্দিরের গণেশ মূর্তি, নারায়ণ মূর্তি ও শীলাসহ আটটি পিতলের বিগ্রহ এবং মন্দিরের আনুষাঙ্গিক জিনিসপত্র মন্দির থেকে চুরি হয়।

প্রসঙ্গত, ওই এলাকার ‘ঠাকুর বাড়ি’ খ্যাত স্কুল শিক্ষক মানিক চক্রবর্তীর বাড়ির মন্দিরে বৃহস্পতিবার মধ্যরাতে চুরি হয়। ঘটনার খবর পেয়ে নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাসসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর মালামাল উদ্ধার করে পুলিশ।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম