বেগমগঞ্জে অস্ত্রসহ রয়েল গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আটক

নোয়াখালী প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২০, ১৬:৩১আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৬:৪২

 




আটক মো. ইমন হোসেন ওরফে ইছা আলম নোয়াখালীর বেগমগঞ্জের পৃথক স্থানে সোমবার (২৩ নভেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে রয়েল গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি দেশীয় পাইপগান ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।







সোমবার দুপুরে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস নোটে জানানো হয়, অভিযানে রয়েল গ্রুপের সেকেন্ড ইন কমান্ড মো. ইমন হোসেন ওরফে ইছা আলমকে (২০) অস্ত্রসহ আটক করা হয়। পরে তার ভাষ্যমতে, গভীর রাতে বেগমগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুজাহিদপুর এলাকার একটি মাছের প্রজেক্টে অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগান ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ইমন বেগমগঞ্জের দক্ষিণ নাজিরপুর গ্রামের বাবুল হোসেন নুর মিয়ার ছেলে।

অপর অভিযানে ১ বছর এক মাসের সাজাপ্রাপ্ত আসামি নূর হোসেন জাবেদকে (২৪) আটক করা হয়। সে উপজেলার মধ্যম নাজিরপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। এছাড়া ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহমান রোবেলকে আটক করে পুলিশ। সে উপজেলার পৌর হাজীপুর এলাকার মৃত হাজী আব্দুল কাদেরের ছেলে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বলেন, আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে বিকালে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদের জেলহাজতে প্রেরণ করেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী