ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ২২:৩০আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২২:৩৫

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রামপুর নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাওয়ার টিলারে থাকা তিন জন নিহত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা সবাই পাওয়ার টিলারের যাত্রী। তারা হলেন, পাওয়ার টিলারের চালক শরিয়ত উল্লাহ, ধান ব্যবসায়ী রমজান আলী এবং তার স্ত্রীর বড় ভাই আক্তার হোসেন। তারা বিজয়নগর উপজেলার আমতলী বাজার থেকে ঢেউটিন নিয়ে বাড়ি ফিরছিলেন। তাদের সবার বাড়ি বিজয় নগর উপজেলার চরইসলাম গ্রামে। তবে এই ঘটনায় বাসের কোনও যাত্রী হতাহত হয়নি।

পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা কবলিত বাসসহ যানবাহন উদ্ধার করার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছেন।

বাসযাত্রী আবুল কাশেম ও ইউনুস মিয়া জানান, চট্টগ্রামের কালুর ঘাট থেকে সততা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেটে শাহজালালের মাজারে যাচ্ছিলে। এই সময় বিপরতি দিক থেকে আসা একটি মালবাহী পাওয়ার টিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পাওয়ার টিলারে বাতি না থাকায় হঠাৎ করে সেটি বাসের সামনে চলে আসলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন চরইসলাম ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মেম্বার তফসিরুল ইসলাম জানান, ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম