ফেনীতে সেনাবাহিনীর সাইক্লিং দল

ফেনী প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ০৫:৫০আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ০৫:৫০

ফেনীতে সাইক্লিং দল বাংলাদেশের সেনাবাহিনী ‘মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০’ এর সাইক্লিং দল ফেনী ব্যাটালিয়ান (৪ বিজিবি) সদর দফতর পরিদর্শনে এসেছে। বুধবার (২৫ নভেম্বর) বিকালে ফেনীর জয়লস্করস্থ বিজিবি সদর দফতরে দলটি পৌঁছালে তাদেরকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়।

পদাতিক, অধিনায়ক, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

পরে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. কামরুজ্জামান সাইক্লিস্টদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন এবং তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সাইক্লিস্টরা চা চক্রে অংশ নেন।

বিজিবি সূত্র জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সদর দফতর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশনের অংশগ্রহণে মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০ অনুষ্ঠিত হচ্ছে। মুজিববর্ষকে ইতিহাসের পাতায় অমলিন করে রাখতে অফিসার, সৈনিকসহ ২০৮ জন সেনা সদস্য অদম্য শক্তি ও সাহসিকতার সঙ্গে তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে টেকনাফের শাহ পরীর দ্বীপ পর্যন্ত মোট ১ হাজার ১০ কিলোমিটার পথ পাড়ি জমানোর যাত্রা শুরু করেন। আগামী ৫ ডিসেম্বর কক্সবাজারের জলতরঙ্গে এই আয়োজনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’