বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২০, ১৩:২২আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১৩:২২

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে রাঙামাটিতে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন—জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাওয়াল হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে পাকিস্তানি দোসরা এখনও ঘুরে বেড়াচ্ছে। একাত্তরের পরাজিত শক্তিরা সব সময় বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান বানানোর চেষ্টায় লিপ্ত। মুক্তিযুদ্ধের চেতনার সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হয়ে ওই সব পারিজিত শক্তির বিরুদ্ধে মাঠে থাকতে হবে।

জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রফিকুল মাওলা বলেন, ‘পৃথিবীর সব মুসলিম দেশগুলোতেই ভাস্কর্য থাকলেও বাংলাদেশে জাতির জনকের ভাস্কর্য নিয়ে ধর্ম ব্যবসায়ীরা বিভ্রান্ত্রি সৃষ্টির চেষ্টা করছে। জামায়াত-শিবির ও হেফেজত ঐক্যবদ্ধ হয়ে আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে।’

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করার অপরাধে ‘ধর্ম ব্যবসায়ী’ মামুনুল হক ও ফয়জুল করিমকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম