প্রাইভেটকার চালানোর আড়ালে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা পরিবহন, গ্রেফতার ১

কুমিল্লা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ০৩:২৭আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ০৩:২৭

গ্রেফতার আহম্মেদ মুন্না প্রাইভেটকার চালানোর আড়ালে অস্ত্র ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পরিবহন ও কেনাবেচা করতো আহম্মেদ মুন্না (২৯)। সোমবার (৩০ নভেম্বর) রাতে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাচারকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে।

ঢাকা থেকে চট্টগ্রামগামী মহাসড়কে তাকে গ্রেফতারের সময় তার দেহ ও প্রাইভেটকার তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং ১৯ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আহম্মেদ মুন্না কুমিল্লার সদর উপজেলার ভূবনগড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

উদ্ধার ইয়াবা, আগ্নেয়াস্ত্র, টাকা ও মোবাইল ফোন কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকব্যবসায়ী মুন্না প্রাইভেট কার চালানোর আড়ালে অস্ত্র, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পরিবহন করতো। সে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাই আগ্নেয়াস্ত্র ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়। তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা হয়েছে। অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক