আনোয়ারায় দুই হাসপাতাল ক্লিনিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ ডিসেম্বর ২০২০, ১১:২২ আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১১:২২

চট্টগ্রাম অনুমোদন ছাড়া হাসপাতাল পরিচালনার অভিযোগে চট্টগ্রামের আনোয়ারায় দুই হাসপাতাল ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাতরী এলাকায় অভিযান চালিয়ে এই দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।
এ প্রসঙ্গে তানভীর হাসান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের স্টার ক্লিনিক্যাল ল্যাব এবং মহালখান বাজারের দক্ষিণে ছায়াপথ ক্লিনিক অ্যান্ড হসপিটালে অভিযান পরিচালনা করি। অভিযানে প্রতিষ্ঠান দুটি স্বাস্থ্য অধিদফতরের অনুমতিপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। তারা করোনাকালীন স্বাস্থ্যবিধিও মানছিল না। এ কারণে স্টার ক্লিনিক্যাল ল্যাবকে ৫ হাজার ও ছায়াপথ ক্লিনিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুউদ্দীন উপস্থিত ছিলেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত স্ক্যালোনির
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত স্ক্যালোনির
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো