প্রথম ধাপে ভাসানচরে পৌঁছেছেন ১৬৪২ রোহিঙ্গা

নোয়াখালী প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ১৭:০০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৮:৩১

প্রথম ধাপে নারী, পুরুষ ও শিশুসহ নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা। এদের মধ্যে পুরুষ ৩৬৮ জন, নারী ৪৬৪ জন এবং শিশু ৮১০ জন। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় নৌবাহিনীর জাহাজে ভাসানচরে পৌঁছান তারা।

ভাসানচরে পৌঁছেছেন রোহিঙ্গারা এর আগে, কক্সবাজারের উখিয়া থেকে বাসে করে এই রোহিঙ্গারা চট্টগ্রাম বোট ক্লাবের জেটিতে পৌঁছান। সেখান থেকে সকালে নৌবাহিনীর জাহাজে করে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা হন।

ভাসানচরে পৌঁছেছেন রোহিঙ্গারা নোয়াখালীর জেলা প্রশাসক খোরশেদ আলম খান জানান, ভাসানচরে আসা সব রোহিঙ্গার প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর ওয়ারহাউজে নৌবাহিনীর কর্মকর্তারা ব্রিফিং শেষে তাদের জন্য বরাদ্দকৃত ৭, ৮, ৯ ও ১০ নম্বর ক্লাস্টার বসবাসের জন্য দেবেন।
ভাসানচরে পৌঁছেছেন রোহিঙ্গারা আগামী প্রায় ১ সপ্তাহ নৌবাহিনীর তত্ত্বাবধানে তাদের খাবার সরবরাহ করা হবে।

ভাসানচরে নেওয়া হয় রোহিঙ্গাদের এ সময় হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন, ২২টি বেসরকারি সংস্থার প্রতিনিধি দলের সদস্য, নৌবাহিনী ও কোস্টগার্ড কর্মকর্তা-সদস্য এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের