বিপুল পরিমাণ ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ২৩:৫০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২৩:৫০

বিপুল পরিমাণ ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় র‌্যাবের অভিযানে ৭৭০ পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। উপজেলার বড়চড়া এলাকার রাজাই বাজারে র‌্যাব-৯ এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেছে। তার নাম এন্ড্রু এন মারাক (২২)।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এই অভিযান পরিচালিত হয়। র‌্যাব-৯ এর সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. ফয়সল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার এন্ড্রু এন মারাক ভারতের নরেন্দ্র ডিসির ছেলে বলে জানিয়েছে।

র‌্যাবের এসআই মো. দিলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের পর ওই ভারতীয় নাগরিককে আটক করে র‌্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সে দীর্ঘদিন ধরেই এই এলাকা দিয়ে ভারত থেকে ইয়াবা নিয়ে আসতো।

তিনি আরও জানান, সুনামগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে এন্ড্রু তার সোর্সদের মাধ্যমে ইয়াবা বিক্রি করে আসছিল বলে ধারণা করছি। তবে বিষয়টি নিয়ে র‌্যাব তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম