পঙ্গু রিকশাচালককে দোকান উপহার দিলেন পুলিশ সুপার

নোয়াখালী প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২০, ১৯:৩১আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২০:০৮

দোকান উপহার দেওয়ার মুহূর্ত নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পঙ্গু রিকশাচালককে দোকান ও প্রারম্ভিক মূলধন হিসেবে মালামাল উপহার দিয়েছেন পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।

আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে নেয়াজপুর ইউনিয়নের দেবিপুর গ্রামের পঙ্গু রিকশাচালক আবুল খায়ের বাবুলকে এ উপহার বুঝিয়ে দেন তিনি।
পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, পঙ্গু রিকশাচালককে যেন কারও কাছে হাত পাততে না হয় সে জন্যই  আলোকিত মানবিক অর্গানাইজেশন নোয়াখালী জেলা পুলিশ এ উদ্যোগ নেয়। দোকানের আয় দিয়ে তিনি সংসার চালাতে পারবেন বলে আশা করছি।
উল্লেখ্য, ২ বছর আগে নিজ এলাকায় রিকশা চালাতে গিয়ে আবুল খায়ের বাবুল দুর্ঘটনায় আহত হয়ে ডান পায়ে মারাত্মক জখম পান। সঠিক চিকিৎসার অভাবে তার পায়ে পচন ধরে। তার এই দুর্ভোগের কথা শুনে মানবিক পুলিশ ইউনিট সঠিক চিকিৎসার ব্যবস্থা করে। এবার ভবিষ্যতের কথা চিন্তা করে দোকান উপহার দিলো। 

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের